কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ‘বন্ধু’সহ গ্রেপ্তার ৩
Todaybangladeshnews.com – ক শ র ক স ঘবদ ধ – ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় গত রাতে একটি গোডাউন ঘর থেকে অসুস্থ অবস্থায় কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশের তৎপরতার ফলে মুল অভিযুক্ত বন্ধু সহ তিন যুবক হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃতরা হলেন তামিম ইসলাম (২২), রনি (২১) ও মাসুদ (২২)। পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, উপজেলার ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান আলী নির্দেশনায় একটি বিশেষ টহল দল কালিতলা বাজার এলাকায় ডিউটি করছিল। গভীর রাতে রনির বাবা মিন্টুর গোডাউনের সামনে সন্দেহজনক মোটরসাইকেলের চলাচল দেখে পুলিশের খটকা লাগে। মোটরসাইকেলটি দ্রুত গোডাউন থেকে বের হয়ে আবার ফিরে আসার পর টহল দল অভিযান চালায়।
অভিযানে অসুস্থ কিশোরীকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলে তিন আসামিকে আটক করা সম্ভব হয়। কিশোরী হাসপাতালে ভর্তি করা হয় এবং তার পরিবার তার সাথে অবস্থান করছে।
“আমাদের টহল দল গভীর রাতে কালিতলা বাজারের গোডাউন ঘরের সামনে সন্দেহজনক মোটরসাইকেলের গতিবিধি দেখে তাৎক্ষণিক অভিযান চালায়। অসুস্থ কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আমরা ঘটনাস্থলে তামিমসহ তিন যুবককে আটক করেছি। এই ঘটনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে,” বলেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান আলী।
নির্যাতিত কিশোরীর পরিবার জানায়, মেয়েটি শনিবার (১৩ জুন) তার এক বান্ধবীর জন্মদিনে বাড়ি থেকে বের হয়েছিল। রাতে ফোনে জানায় দেরি হয়ে যাওয়ায় সে বান্ধবীর বাসাতেই থেকে যাচ্ছে। বর্তমানে কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাবা-মা তার পাশে অবস্থান করছেন।
হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী বর্ণনা অনুযায়ী, সপ্তাহখানেক আগে বান্ধবী মাধ্যমে তামিমের সাথে তার পরিচয় হয়। শনিবার তামিম তাকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিলে সে রাজি হয়। বিভিন্ন স্থানে ঘুরানোর পর কৌশলে কালিতলা বাজারের ওই গোডাউনে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন আসামি তাকে ধর্ষণ করে।

