Uncategorized

সিলেটে উবারের যাত্রা শুরু

স ল ট উব র র য - বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার মঙ্গলবার থেকে সিলেটে তাদের সেবা চালু করেছে। এর ফলে শহরের বাসিন্দা ও দর্শনার্থীরা এখন

Desk Uncategorized
Published July 9, 2026
Reading time 1 minutes
Conversation No comments
WhatsApp-Image-2026-07-09-at-11.26.32-AM
Foto : Jessica Jones - todaybangladeshnews.com

Todaybangladeshnews.com – স ল ট উব র র য – বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার মঙ্গলবার থেকে সিলেটে তাদের সেবা চালু করেছে। এর ফলে শহরের বাসিন্দা ও দর্শনার্থীরা এখন উবার অ্যাপের মাধ্যমে সহজেই রাইড বুক করতে পারবেন। আগে সিলেটে শুধু উবার মোটো ও উবার রেন্টালস সেবা চালু ছিল। উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, সিলেটে সেবা চালুর মাধ্যমে নির্ভরযোগ্য যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি চালকদের জন্য আয়ের নতুন সুযোগ তৈরি হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, উবারের এ উদ্যোগ সিলেটের যাতায়াত ব্যবস্থা, ব্যবসা, পর্যটন এবং কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, সিলেটে উবারের কার্যক্রম শহরের সম্ভাবনার প্রতি আস্থার প্রতিফলন এবং এটি স্থানীয় মানুষের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে। ২০১৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করা উবার পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শহরে সেবা সম্প্রসারণ করে আসছে। সিলেটে সেবা চালুর মাধ্যমে সেই যাত্রায় যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

Leave a Comment