Uncategorized

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

ইউন ভ র স ল ম ড - রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল সোমবার (১৭ আগস্ট) দুপুরে তার মিটিং রুমে এক অনানুষ্ঠানিক পরিবেশে আয়োজন করে

Desk Uncategorized
Published August 17, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Untitled9-11
Foto : Charles Thomas - todaybangladeshnews.com
Table of Contents
  1. ইউনিভার্সেল মেডিকেলে 'বাবার যত্নে' ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

বিজয়ী সন্তান ও বাবাদের হাতে পুরস্কার

Todaybangladeshnews.com – ইউন ভ র স ল ম ড – রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল সোমবার (১৭ আগস্ট) দুপুরে তার মিটিং রুমে এক অনানুষ্ঠানিক পরিবেশে আয়োজন করে বিশ্ব বাবা দিবস উপলক্ষে মাসব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন ‘বাবার যত্নে’-এর পাঁচ বিজয়ী সন্তান ও তাদের বাবাদের সংবর্ধনা। ক্যাম্পেইনের মূল স্লোগান ছিল ‘সুস্থ বাবা, নিরাপদ পরিবার’।

বাবার প্রতি ভালোবাসা, স্মৃতি ও অনুভূতি প্রকাশ করে জমা পড়া অসংখ্য গল্পের মধ্যে থেকে বাছাই করে পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন — সুমাইয়া জাহান (বাবা আহম্মেদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া), লাকী আক্তার সীমা (বাবা মোনতাজ উদ্দিন আকন্দ, গাজীপুর), তাইযেবা তাসবিন লামিয়া (বাবা এস এম আতাউর রহমান, নারায়ণগঞ্জ), ফারিহা রিদিলা (বাবা ফারুকুল ইসলাম, ময়মনসিংহ) এবং কাজী মিলহা (বাবা কাজী মিজানুর রহমান, ঢাকা)।

প্রতিটি বিজয়ী সন্তান ও বাবার হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহারসহ একটি করে পূর্ণাঙ্গ ‘ফ্রি হেলথ চেকআপ প্যাকেজ’। একই সঙ্গে বাবাদের হাতে দেওয়া হয় বিশেষ হেলথ কার্ড, যার মাধ্যমে তারা ও পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অগ্রাধিকার ও বিশেষ সুবিধা পাবেন।

মুখ্য আলোচক ও উপস্থিত ব্যক্তিরা

অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন অনুকাব্য লেখক, দৈনিক আগামী সময় পত্রিকার ডিরেক্টর – ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন), যিনি প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদের সাবেক সভাপতিও। উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও আয়োজনের প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্তী, হেড অব কর্পোরেট নীল চক্রবর্তী, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিরা।

বক্তাদের বক্তব্য

পরিবারের বটবৃক্ষ বাবার সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিটি সন্তানের নৈতিক দায়িত্ব। বাবাদের প্রতি সম্মান ও স্বাস্থ্যসচেতনতা বাঁচিয়ে রাখা সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও প্রবীণ ও বাবাদের সুস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কল্যাণমূলক ক্যাম্পেইন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বক্তারা মনে করিয়ে দেন, মানবিক ও স্বাস্থ্যসেবামূলক এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার একটি অংশ হিসেবে গৃহীত হয়েছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চালু রাখার ইচ্ছা প্রকাশ করেন।

হাসপাতালের দীর্ঘমেয়াদি সামাজিক উদ্যোগ

উল্লেখ্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল বহু বছর ধরে বিভিন্ন বিশেষ দিনে সামাজিক দায়িত্ব পালন করে আসছে। এর মধ্যে রয়েছে — বিশ্ব মা দিবসে ‘গরবিনী মা’ সম্মাননা প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ১০ জন নবীন চিকিৎসককে ‘টপ টেন জিনিয়াস ইন্টার্ন ডক্টরস’ সম্মাননা, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধাবী শিক্ষার্থীদের ‘আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি’ প্রদান এবং বিভিন্ন বিশেষ দিনে বিনামূল্যে বিশেষায়িত মেডিক্যাল ক্যাম্প আয়োজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।

Frequently Asked Questions

What is ইউন ভ র স ল ম ড?

ইউন ভ র স ল ম ড is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ইউন ভ র স ল ম ড matter?

ইউন ভ র স ল ম ড matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment