Uncategorized

মিসরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৩ পর্যটক

egypt-1

Todaybangladeshnews.com – ম সর ব স ট র ক – মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। হতাহতদের মধ্যে দেশি ও বিদেশি পর্যটক রয়েছেন। মঙ্গলবার ২০ অক্টোবর কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-আহরাম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার ও সড়ক পরিষ্কারের কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানান, ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে বাসের ভাঙা অংশ, দুমড়েমুচড়ে যাওয়া ধাতব কাঠামো এবং বিভিন্ন ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এএফপির ওই সংবাদদাতা আরও জানান, সড়কের পাশে যাত্রীদের আসনগুলো পড়ে থাকতে দেখা যায়। ট্রাকটির পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ আটকে ছিল। আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মিসরে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন প্রয়োগে শিথিলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় দেশজুড়ে প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানিসহ মোট ২২ জন নিহত হন। এছাড়া গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।

Frequently Asked Questions

What is ম সর ব স ট র ক?

ম সর ব স ট র ক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ম সর ব স ট র ক matter?

ম সর ব স ট র ক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *