কনডমের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মাধ্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা
পডকাস্টে শুনুন
কনডম র ব র য ন ড – আধুনিক জনস্বাস্থ্য ব্যবস্থায় বিবাহিত দম্পতিদের শারীরিক সম্পর্কের সুরক্ষা ও পরিবার পরিকল্পনা গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে পরিচিত মুখপাত্রের ভূমিকা অপরিসীম বলে মনে করা হয়। বিশ্বব্যাপী পরিচিত মুখের মাধ্যমে কনডমের ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের অংশগ্রহণ সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য বার্তা সহজলভ্য করতে সাহায্য করে।
সামাজিক সংকোচ দূর করতে গণমাধ্যমের ভূমিকা
বাংলাদেশে সোসাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) দীর্ঘ ৫০ বছর ধরে সরকারের সহযোগে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। এই কোম্পানির সুদক্ষ পদক্ষেপ মার্কেটিং বিশ্লেষকদের মহলে সমাদৃত। বিশেষজ্ঞদের মতে, কনডম ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা সামাজিক আচরণ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তথ্যকে আরও গ্রহণযোগ্য করে তোলার সাথে সাথে তরুণদের সম্পর্কে সঠিক ধারণা তৈরি করতে কার্যকর ভূমিকা রাখে।
বিশেষজ্ঞরা মনে করেন, পরিচিত মুখের অংশগ্রহণ সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যবিষয়ক বার্তা সহজভাবে পৌঁছে দিতে সহায়তা করে।
বিশ্বব্যাপী সামাজিক আচরণ পরিবর্তনের প্রচার ক্যাম্পেইন চালানোর লক্ষ্যে এমন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, যা সঠিক বার্তা পৌঁছে দেওয়া, কনডম নিয়ে ভুল ধারণা কমানো এবং দায়িত্বশীল আচরণ উৎসাহিত করার জন্য পরিকল্পিত। পাশাপাশি সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে কনডমের সামাজিক সংকোচ দূর করা গুরুত্বপূর্ণ। এমন ক্যাম্পেইন চালানোর জন্য গণমাধ্যম, স্বাস্থ্য সংস্থা, চিকিৎসক সমাজ এবং সেলিব্রিটি সমন্বয় করা প্রয়োজন।
বাংলাদেশে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড সেনসেশন কনডমের ডিজিটাল অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সালমান মুকতাদির অংশগ্রহণ বিশেষ গুরুত্বপূর্ণ। তাঁর প্রচার নেটিজেন ও মার্কেটিং বিশ্লেষকদের কাছে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।
পাশের দেশগুলোতে রনবীর সিং, কার্তিক আরিয়ান, রাধিকা আপটেক এমন ক্রীড়াবিদ ও অভিনয় তারকারা বিভিন্ন সময়ে কনডম প্রচার ক
