Bangladesh

মেসি-সমর্থকদের জন্য এই বিশ্বকাপ বিশেষ: আলভারেজ

ম স সমর থকদ র জন য - লিওনেল মেসির ক্যারিয়ারে সম্ভাব্য গুরুত্বপূর্ণ সব শিরোপা জেতা হয়ে গিয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের আগেই। বাকি ছিল শুধু বিশ্বকাপ উঁচিয়ে ধরা।

Desk Bangladesh
Published May 27, 2026
Reading time 1 minutes
Conversation No comments

ম স সমর থকদ র জন য – লিওনেল মেসির ক্যারিয়ারে সম্ভাব্য গুরুত্বপূর্ণ সব শিরোপা জেতা হয়ে গিয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের আগেই। বাকি ছিল শুধু বিশ্বকাপ উঁচিয়ে ধরা। সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরার সেই স্বপ্নও পূরণ করেছেন মরুর বুকে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে। আরেকটি বিশ্বকাপ যখন দুয়ারে, আলোচনার অনেকটা মেসিকে ঘিরেই। কিংবদন্তিকে দেখা যাবে তো বিশ্বমঞ্চে? দেখা যাওয়ার কথা টেনে মেসির বিশ্বজয়ী সতীর্থ জুলিয়ান আলভারেজ বলেছেন, আসরটি হতে পারে বিশেষ। লিওনেল মেসি ৩৯ ছুঁই ছুঁই অবস্থায়। এবারের বিশ্বকাপে যদি খেলেন, কোন চাপ বা অপ্রাপ্তির বোঝা ছাড়াই মাঠে নামবেন, শুধু উপভোগের মন্ত্র কাজ করবে। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের তারকা ফরোয়ার্ড আলভারেজ মনে করছেন, শুধু আর্জেন্টাইনরাই নয়, শেষবারের মতো রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ীকে বিশ্বমঞ্চে দেখার রোমাঞ্চ ছুঁয়ে যাবে সবাইকে। ফিফাকে সাক্ষাৎকারে অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা বলেছেন, ‘আমরা ভালোভাবেই জানি বয়সের কারণে এটা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। কিন্তু দিন শেষে সিদ্ধান্তটা তার। এটা নিঃসন্দেহে বিশেষ বিশ্বকাপ হবে- শুধু আমাদের, তার সতীর্থ ও আর্জেন্টাইন জনগণের জন্য নয়, যারা তার খেলা দেখে, অনুসরণ করে এবং তাকে সর্বকালের সেরা মানে, তাদের সবার জন্য বিশেষ। কোন সন্দেহ নেই তিনি বিশ্বজুড়ে বিশাল প্রভাব তৈরি করেছেন।’

Leave a Comment