আফগানিস্তানদের হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
Todaybangladeshnews.com – আফগ ন স ত নদ র হ - যুবাদের ওয়ানডে ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুর্দান্ত জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। রাকিবুল হোসেনের ৭৯ রান ও দুই ফিফটিতে আড়াইশো রানের সংগ্রহ পায় টাইগার অনূর্ধ্ব-১৯ দল। এরপর রুবায় ইসলাম রিজনের ৫ উইকেট শিকারে ৩৩ রানে জয় তুলে নেয় বাংলাদেশ। ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫০ রান করে। জবাবে নেমে ৪৮.২ ওভারে ২১৭ রানে থামে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করে রাকিবুল হোসেন, ৭৮ বলের ইনিংসে ছিল ৬টি চার এবং এক ছক্কার মার। আহসান আল মুমিন ৫৪ ও এসকে জারিফ সিয়াম ৫০ রান করেন। এছাড়া আল আমিন হোসেন রনি শেষের দিকে ২৬ রান যোগ করেন। আফগানিস্তানের হয়ে ইমরান মোহাম্মাদি ৩টি এবং লুতফুল্লাহ মোহাম্মাদি ২টি উইকেট নেন। রানতাড়ায়ে নেমে আফগানদের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন হামজা খান। ফরিদুল্লাহ ইলহাস ২৭, নোমান সালার্জাই ২৫ সোবহান জাখিল ২৪ রান করেন। টাইগার যুবাদের হয়ে রুবায় ইসলাম রিজন ৫ উইকেট নেন। শেখ আতিকুর রহমান ২ এবং শাকিল খান ও সিয়াম ১টি করে উইকেট নেন
Related Reading
Frequently Asked Questions
What is আফগ ন স ত নদ র হ?আফগ ন স ত নদ র হ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does আফগ ন স ত নদ র হ matter?আফগ ন স ত নদ র হ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.