Uncategorized

এইচএসসির পাসের হার ৫৩ দশমিক ২৩ শতাংশ, ফেসবুকে ছড়াচ্ছে ভুয়া তথ্য

HSC-pass

Todaybangladeshnews.com – এইচএসস র প স র হ র – চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই পাসের হার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ৫৩ দশমিক ২৩ শতাংশ পাসের হার উল্লেখ করে প্রচার করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে এ ধরনের তথ্য জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল পাওয়া যাবে। এরই মধ্যে ‘ব্রেকিং নিউজ: এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩ দশমিক ২৩ শতাংশ’ শিরোনামে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে তথ্যটি ছড়িয়ে পড়েছে। অর্ধশতাধিক পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ফটোকার্ড ও লিখিত পোস্টের মাধ্যমে এ দাবি প্রচার করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের ১১টি শিক্ষা বোর্ড ফলাফল চূড়ান্ত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠায়। পরে সব বোর্ডের ফল একত্র করে সামগ্রিক ফলাফল চূড়ান্ত করা হয়। ফলে ১১টি বোর্ডের সম্মিলিত ফলাফলের তথ্য একসঙ্গে কারও কাছে থাকার কথা নয়। তারা আরও জানান, ফল প্রকাশের আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ফলাফলের তথ্য থাকলেও তা কঠোর গোপনীয়তায় সংরক্ষণ করা হয়। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের আগে পাসের হারসহ কোনো তথ্য জানার সুযোগ নেই বললেই চলে। খোঁজ নিয়ে জানা গেছে, একটি টেলিভিশন চ্যানেলের স্ক্রলের নামে তৈরি ভুয়া স্ক্রিনশট থেকে এ তথ্য ছড়ানোর শুরু। ওই স্ক্রিনশটে লেখা ছিল, ‘সর্বশেষ আগামী ৩১শে অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশের হার ৫৩.২৩%’। পরে স্ক্রিনশটটির সঙ্গে সময় টিভির নাম ব্যবহার করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে তথ্যটি প্রচার করা হয়। কেউ ওই স্ক্রিনশট দিয়ে ফটোকার্ড তৈরি করেছেন, আবার কেউ লিখিত পোস্টের মাধ্যমে একই দাবি ছড়াচ্ছেন। তবে ফল প্রকাশের আগে প্রচারিত ৫৩ দশমিক ২৩ শতাংশ পাসের হারের তথ্যের কোনো নির্ভরযোগ্য ভিত্তি পাওয়া যায়নি। তাই আনুষ্ঠানিক ফল প্রকাশের আগে এ ধরনের প্রচারিত তথ্যকে বিভ্রান্তিকর হিসেবে দেখার পরামর্শ সংশ্লিষ্টদের।

Frequently Asked Questions

What is এইচএসস র প স র হ র?

এইচএসস র প স র হ র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does এইচএসস র প স র হ র matter?

এইচএসস র প স র হ র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *