Uncategorized

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

চ ক ৎস ব জ ঞ ন - বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাত বেগম এবং নৌবাহিনীর কবিতা রাউ — উভয়েই নারী হিসেবে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনে নিবন্ধিত ছিলেন। কিন্তু লিঙ্গ

Desk Uncategorized
Published August 16, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Athletics
Foto : Charles Thomas - todaybangladeshnews.com
Table of Contents
  1. লিঙ্গ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় দুই নারী অ্যাথলেটের নিষেধাজ্ঞা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

লিঙ্গ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় দুই নারী অ্যাথলেটের নিষেধাজ্ঞা

Todaybangladeshnews.com – চ ক ৎস ব জ ঞ ন – বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাত বেগম এবং নৌবাহিনীর কবিতা রাউ — উভয়েই নারী হিসেবে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনে নিবন্ধিত ছিলেন। কিন্তু লিঙ্গ নির্ধারণ পরীক্ষায় ‘নারী’ হিসেবে স্বীকৃতি না পাওয়ায় ফেডারেশন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

ফেডারেশনের আওতাধীন রেজিস্টার্ড অ্যাথলেটদের মধ্যে জান্নাত ও কবিতার লিঙ্গ বিষয়ে তাদের নিজ নিজ সংস্থা অভিযোগ উত্থাপন করে। এরপর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ করা হয়। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর পাঁচ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করে শারীরিক পরীক্ষা কার্যক্রম শুরু করে। পরীক্ষা শেষ হয় ২০২৬ সালের ১১ মে। বোর্ডের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয় গত ১৬ মে।

মেডিকেল বোর্ডের চূড়ান্ত ফলাফলে উল্লেখ করা হয়েছে, ২৮ বছর বয়সী জান্নাত বেগম এবং ১৯ বছর বয়সী কবিতা রাউয়ের হরমোন ও শারীরিক পরীক্ষায় ৪৬, একউইউই ডিএসডি ধরা পড়েছে। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী এটি তাদের পুরুষ হিসেবে চিহ্নিত করে।

বোর্ডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, উভয় অ্যাথলেটেরই পেনোস্ক্রোটাল হাইপোস্পেডিয়াস রোগ রয়েছে এবং উভয় গোনাড ইনগুইনাল ক্যানেলে অবস্থিত। রক্তে টেস্টোস্টেরনের মাত্রার পরীক্ষাতেও দুজনেই ‘পাস’ করতে পারেননি। জান্নাতের টেস্টোস্টেরনের মাত্রা ১৯.৬৬, যা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের নির্ধারিত সর্বোচ্চ সীমা ২.৫-এর প্রায় আট গুণ বেশি। অন্যদিকে কবিতার টেস্টোস্টেরনের মাত্রা ১৬.৫০, যা নির্ধারিত সীমার চেয়ে সাড়ে ছয় গুণেরও বেশি।

মেডিকেল বোর্ডের প্রতিবেদনের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় শনিবার সর্বসম্মতিক্রমে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্ত অনুযায়ী, চিকিৎসা শাস্ত্র ও বিশ্ব সংস্থার বিধি অনুযায়ী ‘পুরুষ’ বিবেচিত হওয়ায় জান্নাত ও কবিতাকে নারী অ্যাথলেট হিসেবে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হলো। দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী, তাদের অর্জিত সব পদক বাতিল করে আইনানুযায়ী পুনর্বন্টন করা হবে।

Frequently Asked Questions

What is চ ক ৎস ব জ ঞ ন?

চ ক ৎস ব জ ঞ ন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does চ ক ৎস ব জ ঞ ন matter?

চ ক ৎস ব জ ঞ ন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment