Uncategorized

ছয় দিনেই রজনীর ‘জেলার ২’-এর আয় ৫৪২ কোটি

jailer2-rajnikanth

Todaybangladeshnews.com – ছয় দ ন ই রজন র জ – ‘জেলার ২’ দিয়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। মুক্তির মাত্র ছয় দিনেই বিশ্বজুড়ে সিনেমাটির আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। সর্বশেষ বক্স অফিসের হিসাব অনুযায়ী, সিনেমাটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৫৪২ কোটি ৪৫ লাখ রুপি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনে ভারতে ১৫ হাজার ৫২৯টি শো থেকে সিনেমাটি নেট আয় করেছে ৪৬ কোটি ৮০ লাখ রুপি! এ নিয়ে ভারতের বাজারে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ২৮৯ কোটি ৫ লাখ রুপি। আর মোট গ্রস আয় ৩৩৮ কোটি ৪৫ লাখ রুপি। অন্যদিকে, ষষ্ঠ দিনে আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে ১০ কোটি রুপি। এতে বিদেশের বাজারে সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ২০৪ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বজুড়ে ‘জেলার ২’-এর আয় ৫৪২ কোটি ৪৫ লাখ রুপি। ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেলার’-এর সিক্যুয়েল। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটিতে অবসরপ্রাপ্ত জেল কর্মকর্তা মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। পরিবারের ওপর হুমকি আসার পর আবারও সহিংসতার জগতে জড়িয়ে পড়েন তিনি। ‘জেলার ২’-এ আরও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, মির্না, বিদ্যা বালান, সুরাজ ভেঞ্জারামুডু, শিব রাজকুমার, মোহনলাল, এস জে সূর্য ও মিঠুন চক্রবর্তী। সিনেমাটিতে বিশেষ উপস্থিতি রয়েছে হৃতিক রোশনেরও। শিব রাজকুমারও নারসিমহা চরিত্রে বর্ধিত ক্যামিওতে ফিরেছেন।

Frequently Asked Questions

What is ছয় দ ন ই রজন র জ?

ছয় দ ন ই রজন র জ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ছয় দ ন ই রজন র জ matter?

ছয় দ ন ই রজন র জ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *