Uncategorized

ডিভি-২০২৭ লটারি: আদালতের নির্দেশ স্থগিত চায় মার্কিন সরকার

Untitled-34

Todaybangladeshnews.com – ড ভ ২০২৭ লট র – যুক্তরাষ্ট্রের ডিভি-২০২৭ গ্রিন কার্ড লটারি পুনরায় চালুর নির্দেশের বিরুদ্ধে আপিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের নির্দেশ স্থগিত রাখার আবেদন করায় লটারির নিবন্ধন শুরুর সময় নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সোমবার (১৯ অক্টোবর) সরকার ক্যালিফোর্নিয়ার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল জেলা আদালতের বিচারক জিনসুক ওহার দেওয়া প্রাথমিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে। পাশাপাশি, আপিল চলাকালে ওই নির্দেশ কার্যকর না রাখার জন্য বিচারকের কাছে পৃথক আবেদন জমা দেয়। এর আগে অভিবাসনবিষয়ক আইন প্রতিষ্ঠান রেড ঈগল ল (Red Eagle Law, L.C.)-এর করা মামলায় বিচারক ওহা মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ডিভি-২০২৭ কর্মসূচি পুনরায় চালুর নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, লটারির নিবন্ধন প্রক্রিয়া দিয়েই কর্মসূচি পুনরায় শুরু করতে হবে। বুধবার ( ২১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা দিয়েছিল, ডিভি-২০২৭-এর আবেদনপ্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। নিবন্ধন শুরুর তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছিল। তবে ২০২৬ সালের ১ অক্টোবর ২০২৭ অর্থবছর শুরু হওয়ার পরও নিবন্ধন চালু হয়নি। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, লটারিতে প্রাথমিক নিবন্ধন ছাড়া কেউ ডাইভারসিটি ভিসার জন্য নির্বাচিত হওয়ার সুযোগ পান না। ফলে নিবন্ধন অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকায় কার্যত পুরো কর্মসূচিই বাতিলের পরিস্থিতি তৈরি হয়েছিল। বিচারক ওহা তার আদেশে উল্লেখ করেন, সাময়িকভাবে নিবন্ধন পিছিয়ে দেওয়ার ঘোষণা কীভাবে অনির্দিষ্টকালের স্থগিতাদেশে পরিণত হলো, সে বিষয়ে পররাষ্ট্র দপ্তর কোনো যথাযথ ব্যাখ্যা দেয়নি। কর্মসূচির ওপর নির্ভরশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্ভাব্য ক্ষতির বিষয়টিও বিবেচনা করা হয়েছিল কি না, তা স্পষ্ট করা হয়নি। বিচারকের মতে, এ ধরনের ব্যাখ্যার অভাবের কারণে ডিভি-২০২৭ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী ও খামখেয়ালিপূর্ণ হিসেবে বিবেচনা করা ছাড়া আদালতের সামনে অন্য কোনো যুক্তিসংগত উপায় ছিল না। মামলার বাদী রেড ঈগল ল-এর যুক্তি ও উপস্থাপিত তথ্য পর্যালোচনা করে বিচারক ওহা মনে করেন, প্রতিষ্ঠানটি মামলায় সফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখাতে পেরেছে। নিবন্ধন বন্ধ থাকলে প্রতিষ্ঠানটির সম্ভাব্য গ্রাহক ও আয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মামলা করে এসব আর্থিক ক্ষতি পুনরুদ্ধার করাও কঠিন হতে পারে। বিচারক আরও বলেন, কর্মসূচি পুনরায় চালু করলে সরকারের ওপর অন্যায্য কোনো বোঝা তৈরি হবে না। বরং আইন অনুযায়ী কর্মসূচি পরিচালনার ব্যবস্থা করা জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে, সরকারের যুক্তি ছিল, নির্ধারিত নিবন্ধনকাল ইতিমধ্যে পেরিয়ে যাওয়ায় আদালত এখন আর লটারি চালুর নির্দেশ দিতে পারেন না। পাশাপাশি, দেশব্যাপী কার্যকর এমন নির্দেশ দেওয়াও অনুচিত বলে দাবি করে সরকার। তবে বিচারক এসব যুক্তি প্রত্যাখ্যান করেন। তার পর্যবেক্ষণ অনুযায়ী, দেরিতে হলেও নিবন্ধন চালু করা সম্ভব এবং এর মাধ্যমে কর্মসূচি পরিচালনার বিষয়ে কংগ্রেসের আইনি বাধ্যবাধকতা পূরণ করা যেতে পারে। আদালতের অনুমোদিত সংশোধিত সময়সূচি অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনকাল ঘোষণার এবং ১ নভেম্বর থেকে ৩০ দিনের জন্য নিবন্ধন চালুর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের ডিসেম্বরের মধ্যে জানানোর কথাও রয়েছে। তবে সরকারের আপিল এবং আদালতের নির্দেশ স্থগিত রাখার আবেদন এই সময়সূচির ওপর প্রভাব ফেলতে পারে। স্থগিতাদেশের আবেদন মঞ্জুর হলে নিবন্ধন শুরুর প্রক্রিয়া বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আবেদনটি খারিজ হলে এবং নতুন কোনো আদালতের আদেশ না এলে পররাষ্ট্র দপ্তরকে বিদ্যমান নির্দেশ মেনে চলতে হবে। যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা কর্মসূচির আওতায় ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রে কম অভিবাসন ঘটে এমন দেশগুলোর যোগ্য নাগরিকদের জন্য প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার বৈচিত্র্য ভিসার সুযোগ রাখা হয়। এই ভিসার মাধ্যমে যোগ্য নির্বাচিত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার প্রক্রিয়ায় এগোতে পারেন। ডিভি-২০২৭-এর নিবন্ধন কবে নিশ্চিতভাবে শুরু হবে, তা এখনো সরকারের আপিলের পরবর্তী আইনি পরিস্থিতির ওপর নির্ভর করছে। তাই সম্ভাব্য আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Frequently Asked Questions

What is ড ভ ২০২৭ লট র?

ড ভ ২০২৭ লট র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ড ভ ২০২৭ লট র matter?

ড ভ ২০২৭ লট র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *