Todaybangladeshnews
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

ফিফার কাছে ৪২টি প্রশ্নের জবাব চেয়েছে উয়েফা

Published October 20, 2026 · Updated October 20, 2026 · By Patricia Martinez - todaybangladeshnews.com

Foto : Patricia Martinez - todaybangladeshnews.com

Todaybangladeshnews.com – ফ ফ র ক ছ ৪২ট প - ফিফার সাথে যোগাযোগ করে আসন্ন ২ নভেম্বরের মধ্যে ৪২টি প্রশ্নের জবাব চেয়েছে উয়েফা। যার অন্যতম হল, বিশ্বকাপের আংশিক টিকিট বিক্রির জিয়ান্নি ইনফান্তিনোর ব্যর্থ পরিকল্পনা। টুর্নামেন্ট চলাকালীন যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগানের লাল কার্ড ইস্যু এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে কিসের ভিত্তিতে ফিফা শান্তি পুরস্কার দেয়া হয়েছে, এ ধরনের প্রশ্ন করেছে ইউরোপ মহাদেশের ফুটবল ফেডারেশন। মূল প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ অংশ হল, বিশ্বকাপের আংশিক টিকিট বিক্রি করে ২০ বিলিয়ন ডলার সংগ্রহের জন্য ইনফান্তিনোর ব্যর্থ পরিকল্পনা সম্পর্কে জানতে চায় উয়েফা। ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড বালোগানের লাল কার্ড বাতিলের পেছনের প্রক্রিয়া কী ছিল। পাশপাশি ফিফা শান্তি পুরস্কার চালু করেই মার্কিন রাষ্ট্রপতিকে দেয়ার সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত প্রকাশ করা। ইংলিশ গণমাধ্যমে খবর, উয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিডিস ১৯ অক্টোবর একটি চিঠি পাঠান ফিফা সাধারণ সম্পাদক ম্যাটিয়াস গ্রাফস্ট্রমকে। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প এবং ফিফার শাসন-সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত বিষয়ে গুরুতর উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। ফিফার সাধারণ সম্পাদককে পাঠানো চিঠিতে ৪২টি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। যার মধ্যে আরও আছে ফিফা কাউন্সিলের সাথে পূর্ব আলোচনা ছাড়াই কে থ্রাইভ ক্যাপিটালকে একচেটিয়া অধিকার দিয়া হয়েছিল, সে বিষয়ে। কখন এবং কার দ্বারা এফএফই প্রকল্প প্রথম উত্থাপন করা হয়েছিল, সেটি। আর বালোগানের লাল কার্ড বাতিলের আহ্বান জানাতে ট্রাম্প ফোনে ইনফান্তিনোকে কী বলেছিলেন। থিওডোর জানান, আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে, প্রতিটি প্রশ্নের একটি লিখিত জবাব এবং সাথে সকল সহায়ক নথিপত্র ২ নভেম্বরের মধ্যে জমা দেয়া হবে।

Related Reading

Frequently Asked Questions

What is ফ ফ র ক ছ ৪২ট প?

ফ ফ র ক ছ ৪২ট প is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ফ ফ র ক ছ ৪২ট প matter?

ফ ফ র ক ছ ৪২ট প matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.