Uncategorized

বাংলাদেশ জার্সিতে খেলতে চান ইতালির ক্লাবে খেলা দেবজিৎ

3e52dbff-6956-41f5-a4ed-c020311c688b-0

ইতালির সিরি ডিতে খেলা দেবজিৎ বাংলাদেশ জার্সিতে খেলতে আগ্রহী

Todaybangladeshnews.com – ব ল দ শ জ র স – বাংলাদেশি বংশোদ্ভূত নতুন এক ফুটবলারের সন্ধান পেয়েছে দেশটি। ইতালির চতুর্থ স্তরের লিগ সিরি ডির ক্লাব এফসি সার্নিসের হয়ে আসন্ন মৌসুমে মাঠে নামবেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইতালির পঞ্চম স্তরের ক্লাব এসসি ক্যারোনেস থেকে সার্নেসে যোগ দিয়েছেন তিনি। লেফট উইঙ্গে খেলা এই তারকা সম্প্রতি একটি ভিডিও বার্তায় জানালেন, বাংলাদেশ জার্সিতে খেলতে তার আগ্রহ রয়েছে।

ভিডিওতে তিনি বাংলাদেশ ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করে তিনি বলেছেন,

আমি সমর্থকদের প্রত্যাশা পূরণের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব এবং আশা করি ভক্তরাও আমাকে একইভাবে সমর্থন করে যাবেন।

যদিও বাফুফে এখনও দেবজিতের বিষয়ে কিছু জানায়নি, তবে এই তরুণ ফুটবলার ইতালির ক্লাবে খেলতে থাকলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান। লাল-সবুজের প্রতিনিধিত্ব করার ইচ্ছা তিনি প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *