Uncategorized

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

ভ ল শ ক ষ র থ - বর্তমান শিক্ষা ব্যবস্থায় কেবলমাত্র 'এ প্লাস' সংখ্যা দিয়েই কি সত্যিই শিক্ষার গুণমান বিচার করা যায়? এই প্রশ্নটি আজকের দিনে অত্যন্ত

Desk Uncategorized
Published August 12, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Jessica Johnson - todaybangladeshnews.com
Table of Contents
  1. শিক্ষার মান মাপার নতুন দৃষ্টিভঙ্গি
  2. Related Reading
  3. Frequently Asked Questions

শিক্ষার মান মাপার নতুন দৃষ্টিভঙ্গি

Todaybangladeshnews.com – ভ ল শ ক ষ র থ – বর্তমান শিক্ষা ব্যবস্থায় কেবলমাত্র ‘এ প্লাস’ সংখ্যা দিয়েই কি সত্যিই শিক্ষার গুণমান বিচার করা যায়? এই প্রশ্নটি আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। মাধ্যমিক স্তরে ভর্তির ক্ষেত্রে যে লটারি পদ্ধতি চালু হয়েছে, তা একটি কার্যকরী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে হয়। কারণ, এই পদ্ধতির মাধ্যমে বিভিন্ন আর্থসামাজিক ও শিক্ষাগত পটভূমির ছাত্রছাত্রীরা একই প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পায়। ফলে একটি বিদ্যালয়ের প্রকৃত রূপ অনেকটা স্পষ্ট হয়ে ওঠে।

ভালো ছাত্রকে পড়ানো নাকি দুর্বল ছাত্রকে এগিয়ে নেওয়া?

ভালো ফল করা ছাত্রদের পড়ানো কোনো কঠিন কাজ নয়। কিন্তু দুর্বল শিক্ষার্থীদেরকে উন্নত মানের শিক্ষা দেওয়াই হলো প্রকৃত চ্যালেঞ্জ। আমাদের শিক্ষা ব্যবস্থা কি এই কঠিন কাজটির যথাযথ মূল্যায়ন করে? জেলা ও উপজেলা শহরের নামকরা সরকারি, এমপিওভুক্ত বা বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য তীব্র প্রতিযোগিতা দেখা যায়। সেখানে তুলনামূলকভাবে ভালো ফলাফল করা, নিয়মিত পড়াশোনা করা এবং শিক্ষাবান্ধব পারিবারিক পরিবেশ থেকে আসা ছাত্রছাত্রীরাই বেশি সুযোগ পায়।

অভিভাবকরাও সচেতন। সন্তানের পড়াশোনার খোঁজ রাখেন। প্রয়োজনে অতিরিক্ত শিক্ষক বা কোচিংয়ের ব্যবস্থা করেন। বই-খাতা, শিক্ষা উপকরণ, যাতায়াত—সবকিছুতেই যথেষ্ট বিনিয়োগ করতে পারেন। এখানে একটি বিষয় বিশেষভাবে বিবেচনা করা দরকার: শিক্ষার পেছনে পরিবারের আর্থিক বিনিয়োগ। জেলা ও উপজেলা শহরের অনেক শিক্ষার্থীর পেছনে পরিবার প্রতি মাসে যে পরিমাণ অর্থ ব্যয় করে, মফস্বলের একটি দরিদ্র পরিবারের শিক্ষার্থীর পেছনে হতো পুরো বছরেও সেই পরিমাণ অর্থ ব্যয় করা সম্ভব হয় না।

শহর ও মফস্বলের শিক্ষার্থীদের পার্থক্য

কথাটা একটু কঠিন হলেও বাস্তবতা হলো—জেলা-উপজেলার অনেক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এক মাসের শিক্ষা-সংক্রান্ত খরচ, মফস্বলের একটি দরিদ্র পরিবারের শিক্ষার্থীর পুরো এক বছরের খরচের কাছাকাছি। কারও অতিরিক্ত শিক্ষক আছে, কারও কোচিং আছে, কারও ব্যক্তিগত পড়ার পরিবেশ আছে, কারও প্রতিদিনের যাতায়াত ও শিক্ষা উপকরণের জন্য পর্যাপ্ত অর্থ আছে। অন্যদিকে মফস্বলের অনেক শিক্ষার্থীকে হতো একটি পুরোনো বই দিয়ে বছর পার করতে হয়।

পরিবারের অর্থনৈতিক সংকটের কারণে অতিরিক্ত শিক্ষক রাখার সুযোগ নেই। অনেক সময় বিদ্যালয়ে আসার যাতায়াত খরচও পরিবারের জন্য একটি বড় বিষয় হয়ে দাঁড়ায়। তাহলে প্রশ্ন হলো—দুই ধরনের শিক্ষার্থীকে একই জায়গা থেকে শুরু করে ধরে নিয়ে শুধু পরীক্ষার ফলাফল দিয়ে কি দুই ধরনের প্রতিষ্ঠানের শিক্ষার মান বিচার করা ন্যায্যসংগত?

নন-এমপিও বিদ্যালয়ের বাস্তবতা

প্রত্যন্ত মফস্বলের নন-এমপিও বিদ্যালয়গুলোর বাস্তবতা আরও কঠিন। শহরের নামকরা বিদ্যালয়ে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের অনেকেই শেষ ভরসা হিসেবে এসব প্রতিষ্ঠানে ভর্তি হন। তাদের অনেকের মৌলিক শিক্ষাগত ভিত্তি দুর্বল। অনেকে নিয়মিত বিদ্যালয়ে আসে না। অনেকের পড়ার অভ্যাস নেই। অনেকের অভিভাবক সন্তানের পড়াশোনার খবরই রাখেন না। কারও পরিবার আর্থিক সংকটে জর্জরিত। কারও পরিবারে শিক্ষার পরিবেশ নেই।

এখানেই একজন শিক্ষকের প্রকৃত পরীক্ষা শুরু হয়। শিক্ষককে প্রথমে শুধু পাঠ্যবই পড়তে হয় না। শিক্ষার্থীকে স্কুলমুখী করতে হয়। স্কুলমুখী শিক্ষার্থীকে নিয়মিত করতে হয়। নিয়মিত শিক্ষার্থীকে পড়ার অভ্যাস করাতে হয়। তারপর তাকে বুঝতে, লিখতে, চিন্তা করতে এবং পরীক্ষার উপযোগী হতে শেখাতে হয়। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, তখন তার পেছনে শুধু পাঠ্যবই শেষ করার গল্প থাকে না; থাকে একজন শিক্ষকের বছরের পর বছর শ্রম, ধৈর্য, ত্যাগ ও নিবিড় পরিচর্যার গল্প।

ফলাফলের হিসাব নিকাশ

কিন্তু ফলাফল প্রকাশের দিন? তখন সব হিসাব যেন এক মুহূর্তে বদলে যায়। প্রশ্ন ওঠে “এ প্লাস কতটা?” “রেজাল্ট এত খারাপ কেন?” “অমুক স্কুলে এত এ প্লাস, এখানে নেই কেন?” “শিক্ষকেরা সারা বছর কী করেছেন?” কিন্তু কেউ কি একবারও প্রশ্ন করেনা, এই শিক্ষার্থীরা কোথা থেকে এসেছিল? কেউ কি দেখেছেন তাদের ষষ্ঠ, সপ্তম কিংবা অষ্টম শ্রেণির ভিত্তি কতটা দুর্বল ছিল? কেউ কি দেখেছেন তাদের কতজন নিয়মিত স্কুলে আসত? কেউ কি দেখেছেন তাদের অভিভাবকরা সন্তানকে পড়ানোর জন্য বছরে কত টাকা ব্যয় করতে পেরেছেন? কেউ কি হিসাব করেছেন একজন শিক্ষককে একটি শিক্ষার্থীকে এসএসসি পর্যন্ত নিয়ে আসতে কতটা অতিরিক্ত শ্রম দিতে হয়েছে?

না। আমরা শুধু ফলাফল দেখি। শিক্ষার্থী দেখি না, শুধু ফলাফল দেখি। শিক্ষকের পরিশ্রম দেখি না, শুধু এ প্লাস দেখি। শুরুর অবস্থান দেখি না, শুধু শেষের অবস্থান দেখি। আর্থিক বৈষম্য দেখি না, শুধু মার্কশিট দেখি। এভাবে কি সত্যিই শিক্ষার মান বিচার করা যায়?

শিক্ষকের ভিন্ন দৃষ্টিভঙ্গি

শহরের একটি নামকরা বিদ্যালয়ের শিক্ষক বছরের শুরুতেই হতো ভাবেন “কীভাবে আরও বেশি এ প্লাস পাওয়া যায়?”। আর মফস্বলের একটি নন-এমপিও বিদ্যালয়ের শিক্ষককে হতো ভাবতে হয় “এই শিক্ষার্থীকে কীভাবে নিয়মিত স্কুলে আনা যায়?” “কীভাবে তাকে পড়তে শেখানো যায়?” “কীভাবে তার দুর্বল ভিত্তি পূরণ করা যায়?” এই দুই শিক্ষককে একই মাপকাঠিতে বিচার করা কতটা ন্যায্যসংগত?

একজন শিক্ষার্থী যার পেছনে পরিবার মাসে কয়েক হাজার কিংবা তারও বেশি টাকা অতিরিক্ত ব্যয় করতে পারে, আরেকজন শিক্ষার্থী যার পরিবার সারা বছর সেই পরিমাণ অর্থ ব্যয় করার সামর্থ্য রাখে না—তাদের কাছ থেকে একই ধরনের ফলাফল প্রত্যাশা করা বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ?

শিক্ষা শুধু বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হয় না। শিক্ষার্থীর পারিবারিক পরিবেশ, অর্থনৈতিক সামর্থ্য, অভিভাবকের সচেতনতা, অতিরিক্ত শিক্ষার সুযোগ, প্রযুক্তির ব্যবহার, বই পড়ার সুযোগ—সবকিছু মিলেই একজন শিক্ষার্থীর শিক্ষাগত সক্ষমতা তৈরি হয়। তাই একটি বিদ্যালয়ের ফলাফল মূল্যায়নের সময় শুধু এ প্লাসের সংখ্যা নয়, শিক্ষার্থীদের সামাজিক ও অর্থনৈতিক পটভূমিও বিবেচনায় নেওয়া উচিত। কারণ ভালো শিক্ষার্থীকে এগিয়ে নেওয়া নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন।

Frequently Asked Questions

What is ভ ল শ ক ষ র থ?

ভ ল শ ক ষ র থ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ভ ল শ ক ষ র থ matter?

ভ ল শ ক ষ র থ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment