Todaybangladeshnews
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

Published August 20, 2026 · Updated August 20, 2026 · By Susan Taylor - todaybangladeshnews.com

Foto : Susan Taylor - todaybangladeshnews.com

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণা৳ মিলছে মিশ্র ফল

বিশ্বের রান্নাঘরে হলুদের স্থান

Todaybangladeshnews.com – র ন ন র হল দ ক - মালয়েশিয়ার লাকসা থেকে শুরু করে সুদানের উটের বিরিয়ানি, ভারতের চিকেন কারি কিংবা বাংলাদেশের মাছের ঝোল — পৃথিবীর অসংখ্য রান্নাঘরে হলুদের উপস্থিতি স্পষ্ট। রং ও স্বাদ যোগ করার পাশাপাশি দীর্ঘকাল ধরে এই মশলার সঙ্গে নানা স্বাস্থ্য-সম্পর্কিত দাবি জড়িত আছে। তবে কারকিউমিন নামক যৌগটি আসলে কতটা উপকারী, সে প্রশ্নে বৈজ্ঞানিক জগৎ এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেনি। বিবিসি বাংলা একটি প্রতিবেদনে এই বিষয় তুলে ধরেছে।

দক্ষিণ এশিয়ার রান্নাঘরে হাজার বছরের পুরনো ঐতিহ্য হলুদের। প্রায় 30টি জাত এই মশলার। এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে এর ব্যবহার চলে আসছে প্রাচীনকাল থেকে। দক্ষিণ এশীয় অভিবাসীদের মাধ্যমে বালি ও ফিজি থেকে ক্যারিবীয় অঞ্চল পর্যন্ত হলুদের পথ তৈরি হয়েছে।

পরিবারিক স্মৃতি ও সাংস্কৃতিক মূল্য

খাদ্যবিষয়ক গবেষক ও পডকাস্টার রাগিনি কাশ্যপ বলছেন, তার পরিবারের শিকড় পাঞ্জাবে। তাদের রান্নায় হলুদ অবিচ্ছেদ্য। অসুস্থ হলে হলুদ ব্যবহার তার কাছে এক ধরনের স্বস্তি ও পারিবারিক স্মৃতির সঙ্গে জড়িত।

প্রায় পাঁচ হাজার বছর আগের বিভিন্ন লেখাতেও হলুদের উল্লেখ পাওয়া যায়।

দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে বিশ্বাস করা হয়ে আসছে, এই মশলার জীবাণুনাশক ও প্রদাহনাশক গুণ রয়েছে। ভারতের বিয়ের অনুষ্ঠানেও এর বিশেষ ভূমিকা আছে — বিয়ের আগে বর-কনের গায়ে হলুদ মাখানোর রীতি তারই একটি উদাহরণ।

পশ্চিমে কারকিউমিন সাপ্লিমেন্টের জোয়ার

পশ্চিমা দেশগুলোতেও হলুদের সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা নিয়ে আগ্রহ বাড়ছে। কারকিউমিনকে কেন্দ্র করে বিভিন্ন সাপ্লিমেন্ট বাজারে আসছে। এসব পণ্যে হাও ও জয়েন্টের স্বাস্থ্য ভালো রাখা থেকে শুরু করে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মতো নানা দাবি দেখা যায়।

কাশ্যপের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক অভিজ্ঞতা ছড়িয়ে পড়ার ফলে এর জনপ্রিয়তা বেড়েছে। বিপুলসংখ্যক মানুষ কোনো একটি উপাদানের উপকারিতায় বিশ্বাস করলে সেই ধারণা বিশ্বজুড়ে শক্তিশালী প্রভাব তৈরি করতে পারে, তার দাবি।

গবেষণার মিশ্র ফল

তবে হলুদের স্বাস্থ্য দাবি নিয়ে সংশয় আছে গবেষকদের একটি অংশের। যুক্তরাষ্ট্রের রসায়নবিদ ড. ক্যাথরিন নেলসন কারকিউমিন নিয়ে শতাধিক গবেষণাপত্র পর্যালোচনা করেছেন। তার পর্যবেক্ষণ অনুযায়ী, কারকিউমিনকে নিয়ে এমন অনেক দাবি চলে যে যেন এটি প্রায় সব ধরনের সমস্যার সমাধান দিতে পারে। কিন্তু বৈজ্ঞানিক প্রমাণ সেই দাবিকে সমর্থন করে না।

ড. নেলসনের ব্যাখ্যা অনুযায়ী, কারকিউমিন অত্যন্ত প্রতিক্রিয়াশীল একটি যৌগ। গবেষণাগারে ব্যবহৃত পরীক্ষায় এটি কখনো কখনো এমন ফল তৈরি করতে পারে, যাতে মনে হয় যৌগটি কার্যকর। অথচ বাস্তবে এর কোনো চিকিৎসাগত প্রভাব নাও থাকতে পারে। এ ছাড়া মুখে খাওয়ার পর কারকিউমিনের খুব সামান্য অংশই রক্তে প্রবেশ করে। শরীরে এর শোষণ বাড়াতে অনেকে কালো মরিচের সঙ্গে হলুদ খেতে থাকেন।

কানাডার দুটি গবেষণা

কানাডার লন্ডন হেলথ সায়েন্সেস সেন্টারের কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক অমিত গার্গ ও তার সহকর্মীরা হলুদ নিয়ে বড় দুটি গবেষণা পরিচালনা করেছেন। ফল দুটোই হলুদের বহুল প্রচলিত স্বাস্থ্য দাবির পক্ষে শক্ত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে।

প্রথম গবেষণায় অ্যাওর্টিক অ্যানিউরিজমের অস্ত্রোপচারের পর রোগীদের কিডনির ক্ষতি ও প্রদাহ কমাতে কারকিউমিন কার্যকর কি না, তা পরীক্ষা করা হয়। প্রায় 600 রোগীর ওপর চালিত এই পরীক্ষায় কারকিউমিনের উপকারী প্রভাবের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপর কিডনি রোগীদের নিয়ে আরেকটি গবেষণা করা হয়। সেখানে কারকিউমিনের আরও ছোট কণার একটি সংস্করণ ব্যবহার করে কিডনির স্বাস্থ্য উন্নত করা বা রোগের অগ্রগতি ঠেকানো সম্ভব কি না, তা দেখা হয়। সেখানেও কার্যকারিতার প্রমাণ মেলেনি।

গবেষণা শুরুর সময় আমরা বিষয়টি নিয়ে খোলা মনেই ছিলেন। কারকিউমিন কাজ করে না, তা প্রমাণ করাই আমাদের উদ্দেশ্য ছিল না। ফলাফল আশানুরূপ না হওয়ায় আমরা হতাশ হয়েছিলাম।

সাপ্লিমেন্ট নয়, রান্নাঘর

বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক কোনো উপাদান থেকে একটি নির্দিষ্ট যৌগ আলাদা করে সেটিকে ওষুধ হিসেবে ব্যবহার করা এবং খাবারে পুরো উপাদানটি ব্যবহার করার মধ্যে পার্থক্য আছে। তাই গবেষণায় কারকিউমিনের নির্দিষ্ট প্রভাব না পাওয়া মানেই রান্নায় হলুদ ব্যবহার ক্ষতিকর — এমনটা বলা যায় না।

দামি হলুদ সাপ্লিমেন্ট কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন অধ্যাপক গার্গ। এসব পণ্যের কার্যকারিতা নিয়ে যথেষ্ট উচ্চমানের প্রমাণ নেই, তার দাবি। প্রাকৃতিক স্বাস্থ্যপণ্যগুলো প্রচলিত ওষুধের মতো একই মাত্রার নিয়ন্ত্রণের আওতায়ও পড়ে না। কোনো উপাদানের নির্দিষ্ট স্বাস্থ্য উপকারিতার দাবি করা হলে তা উচ্চমানের বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে হওয়া উচিত, তার পরামর্শ।

তবে খাবারের অংশ হিসেবে হলুদ খাওয়াকে তিনি নিরুৎসাহিত করছেন না। বরং হলুদ দিয়ে তৈরি খাবার উপভোগ করলে তা খাওয়া চালিয়ে যেতে পারেন বলেই মত দিচ্ছেন তিনি।

Related Reading

Frequently Asked Questions

What is র ন ন র হল দ ক?

র ন ন র হল দ ক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does র ন ন র হল দ ক matter?

র ন ন র হল দ ক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.