Uncategorized

লালনের আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধার

E0A6B2E0A6BEE0A6B2E0A6A8E0A787E0A6B0-E0A686E0A696E0A6A1E0A6BCE0A6BEE0A6ACE0A6BEE0A6A1E0A6BCE0A6BF

Todaybangladeshnews.com – ল লন র আখড় ব ড় থ – কুষ্টিয়ার কুমারখালীতে বাউল ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রবেশপথের পাশ থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে আখড়াবাড়ির ভেতরে একটি ব্যাগে বোমা থাকার খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আখড়াবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। হয়তো কেউ আতঙ্ক ছড়াতে এমনটি করেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত শনিবার থেকে আখড়াবাড়িতে লালন শাহর তিরোধান দিবসের তিন দিনের আয়োজন চলছে। গতকাল ছিল দ্বিতীয় দিন। আজ সোমবার রাত পর্যন্ত সেখানে অনুষ্ঠান চলবে। বোমা উদ্ধারের পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এসব বস্তু আখড়াবাড়ি প্রাঙ্গণে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে আখড়াবাড়ির মূল ফটক পার হয়ে ডান দিকে একটি নারকেলগাছের নিচে সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। পাশেই ছিল পুলিশ বক্স। বিষয়টি জানার পরপরই সতর্ক অবস্থান নেয় পুলিশ। নিরাপত্তার স্বার্থে রাতেই আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে খবর দেওয়া হলে সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দলটি সন্দেহজনক ব্যাগটি তল্লাশি করে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করে। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

Frequently Asked Questions

What is ল লন র আখড় ব ড় থ?

ল লন র আখড় ব ড় থ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ল লন র আখড় ব ড় থ matter?

ল লন র আখড় ব ড় থ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *