শারদীয় দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি
Todaybangladeshnews.com – শ রদ য় দ র গ প - আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে, তবে এর আগে ১৭ অক্টোবর শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে। বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার, ২১ অক্টোবর বুধবার এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি থাকবে। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, ছুটির সময়ে জরুরি পরিষেবাগুলো চালু থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিবহন, টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবা। এসব সেবার কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা ছুটির আওতামুক্ত থাকবেন। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও ছুটির আওতার বাইরে থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। অন্যদিকে, বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও প্রতিষ্ঠানগুলোর সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
Related Reading
Frequently Asked Questions
What is শ রদ য় দ র গ প?শ রদ য় দ র গ প is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does শ রদ য় দ র গ প matter?শ রদ য় দ র গ প matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.