Todaybangladeshnews
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

শ্রীমঙ্গলে নৃত্য কর্মশালার সমাপ্তি

Published May 24, 2026 · Updated July 21, 2026 · By Matthew Thomas - todaybangladeshnews.com

Foto : Matthew Thomas - todaybangladeshnews.com

Todaybangladeshnews.com – শ র মঙ গল ন ত য - শ্রীমঙ্গল নৃত্যালয়ের আয়োজনে পাঁচ দিনব্যাপী নৃত্য কর্মশালা শেষ হয়েছে। শনিবার (২৩ মে) রা‌তে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু, শ্রীমঙ্গল সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি মশিউর রহমান রিপন, কলকাতা থেকে আগত নৃত্যশিল্পী সুমন মন্ডল, দিল্লি থেকে আগত নৃত্যশিল্পী নিপুন দাডু নাবিলা, ঢাকা আগত নৃত্যশিল্পী আবু নাইম, শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ প্রমুখ। দ্বীপ দত্ত আকাশ বলেন, গত ১৯ মে থেকে শ্রীমঙ্গল নৃত্যালয়ের আয়োজনে ৫ দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণের আয়োজন করা হয়। শ্রীমঙ্গল নৃত্যালয়ের ১০৫ জন নৃত্যশিল্পী এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষক আবু নাইম ১০৫ জন নৃত্যশিল্পীকে নিয়ে নৃত্যের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। শনিবার রাতে নৃত্য উৎসবের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয়েছে। উৎসবে শ্রীমঙ্গল নৃত্যালয় ছাড়াও ভারত, বাংলাদেশের ১৮ টি দল অংশ নেয়।