Todaybangladeshnews
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

হাম-রুবেলার টিকায় ৩৪ লাখ শিশুকে যুক্তরাষ্ট্রের সহায়তা

Published October 7, 2026 · Updated October 7, 2026 · By Susan Taylor - todaybangladeshnews.com

Foto : Susan Taylor - todaybangladeshnews.com

Todaybangladeshnews.com – হ ম র ব ল র ট - বাংলাদেশে হাম ও রুবেলার চলমান প্রাদুর্ভাবের মধ্যে ৩৪ লাখ শিশুকে সুরক্ষায় জাতীয় টিকাদান কর্মসূচিতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। ইউনিসেফের মাধ্যমে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে। বুধবার ৭ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর জাতীয় হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর বনানীর কড়াইলের টি অ্যান্ড টি মাঠে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক জিলান। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। এ ছাড়া ইউনিসেফ বাংলাদেশের চিফ অব কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি মিগুয়েল মাতেওস মুনিওজ এবং ইউনিসেফ বাংলাদেশের ইমিউনাইজেশন লিড ডা.

রিয়াদ মাহমুদও সেখানে উপস্থিত ছিলেন। মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে চলমান হাম ও রুবেলার প্রাদুর্ভাবের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় এ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Related Reading

Frequently Asked Questions

What is হ ম র ব ল র ট?

হ ম র ব ল র ট is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does হ ম র ব ল র ট matter?

হ ম র ব ল র ট matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.