Todaybangladeshnews.com – হ ম আরও ২ শ শ র – এই খবরটি পডকাস্টে শুনুনঃ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯৯৫ জন। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। এদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৪৮ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮১৭ জন। গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। অন্য বিভাগগুলোতে এ সময়ে এমন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
Related Reading
Frequently Asked Questions
What is হ ম আরও ২ শ শ র?
হ ম আরও ২ শ শ র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does হ ম আরও ২ শ শ র matter?
হ ম আরও ২ শ শ র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

