Uncategorized

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

কর ন ল অল র পক ষ - বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে প্রথম মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এরপর বেলা তিনটায় একই প্রার্থীর পক্ষে আরেকটি

Desk Uncategorized
Published August 14, 2026
Reading time 1 minutes
Conversation No comments
oli
Foto : Jessica Johnson - todaybangladeshnews.com
Table of Contents
  1. কর্নেল অলি আহমদের পক্ষে কেন দুটি মনোনয়নপত্র?
  2. Related Reading
  3. Frequently Asked Questions

কর্নেল অলি আহমদের পক্ষে কেন দুটি মনোনয়নপত্র?

Todaybangladeshnews.com – কর ন ল অল র পক ষ – বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে প্রথম মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এরপর বেলা তিনটায় একই প্রার্থীর পক্ষে আরেকটি মনোনয়নপত্র জমা পড়ে। জামায়াতসহ ১১-দলীয় ঐক্যের ডজনখানেক নেতা নির্বাচন কমিশনে এই কাজটি সম্পন্ন করেন। প্রধান নির্বাচন কমিশনার তা আনুষ্ঠানিকভাবে গ্রহণও করেন। আইন অনুযায়ী রাষ্ট্রপতি পদে একই ব্যক্তির পক্ষে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার কোনো বাধা নেই। তবুও জামায়াত জোটের দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি অনেকেরই কৌতূহল তৈরি করেছে।

নির্বাচন কমিশনের ব্যাখ্যা

মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, তিনটি মনোনয়নপত্র পেয়েছেন তারা। এর মধ্যে ড. অলি আহমদ বীর বিক্রমের দুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি। দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি তাদের প্রশ্ন নয়।

আমাদের প্রশ্নটা হচ্ছে যে দুটো পেয়েছি। যাচাই-বাছাইয়ের পরে আইন অনুযায়ী প্রথমটাই যদি বৈধ হয়ে যায়, দ্বিতীয়টা আর বাছাই করার দরকার নেই। কেন দিয়েছেন, এটা তো ওনারা (১১-দলীয় ঐক্য) বলবেন। আমি কী করে বলব।

দুটি মনোনয়নপত্রের পেছনের কারণ

ইসি সূত্র জানিয়েছে, বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। তবে দলটি চূড়ান্তভাবে জমা দিয়েছে একটি মনোনয়নপত্র। তাদের মনোনীত প্রার্থী হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্নেল (অব.) অলি আহমদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান। দলটি ১১-দলীয় ঐক্যের শরিক। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই জোটের অন্যতম শরিক।

অলির জন্য দুটি মনোনয়নপত্র কেন জমা দেওয়া হয়েছে, এ বিষয়ে কথা হয়েছে ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং পাবনা-১ আসনের জামায়াতের দলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেনের সঙ্গে। হামিদুর রহমান আযাদ বৃহস্পতিবার রাতে মুঠোফোনে বলেন, জামায়াত রাষ্ট্রপতি নির্বাচনকে গুরুত্বসহকারে দেখছে।

কোনো ফাঁকফোকর যাতে না থাকে, সে সতর্কতার জন্যই দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এটি নতুন কোনো বিষয় নয়, জাতীয় সংসদ নির্বাচনেও একের অধিক মনোনয়ন গ্রহণ ও জমা দেওয়ার নজির আছে।

নাজিবুর রহমান মোমেন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। তাদের মধ্য থেকেই প্রস্তাবক ও সমর্থক হবেন। তারা একের অধিক প্রস্তাবক ও সমর্থক হলেও কোনো সমস্যা নেই। সে কারণে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, যাতে কোনো ত্রুটি না থাকে।

নির্বাচনের সময়সীমা ও প্রক্রিয়া

ইসি ও রাজনৈতিক সূত্রগুলো বলছে, ভুলত্রুটির কারণে বাদ হয়ে যেতে পারে—এই সতর্কতা থেকে অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা হতে পারে। প্রথমে জমা দেওয়া মনোনয়নপত্রের নামের সঙ্গে প্রার্থীর জাতীয় পরিচয়পত্রে থাকা নামের কিছু গরমিলের বিষয় সামনে আসে। এরপরই অলি আহমদের জন্য আরেকটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি পদে জমা হওয়া মনোনয়নপত্র এখন যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। এরপর বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৮ আগস্টের মধ্যে চাইলে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ভোট গ্রহণ হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সভাকক্ষে। ভোট দিতে পারবেন শুধু সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কি না, তা যাচাই-বাছাই করা হবে। এ কাজে সহযোগিতা করতে জাতীয় সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা ইসিতে আসবেন। তাঁরা প্রার্থীদের স্বাক্ষর যাচাই করবেন।

রাজনৈতিক প্রেক্ষাপট

রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত ও নির্বাচিত মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। এরই ধারাবাহিকতায় ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

বর্তমান সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। অন্যদিকে জামায়াতসহ ১১-দলীয় ঐক্যের মোট সংসদ সদস্যের সংখ্যা ৯০। সংখ্যার হিসাবে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন, এটি প্রায় নিশ্চিতই।

Frequently Asked Questions

What is কর ন ল অল র পক ষ?

কর ন ল অল র পক ষ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does কর ন ল অল র পক ষ matter?

কর ন ল অল র পক ষ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment