কলকাতায় ‘রাত দখল’-এর মিছিলে জয়া, কটাক্ষের ঝড়!
কলক ত য় র ত দখল এর - ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে কলকাতায় আয়োজিত 'রাত দখল' নামক একটি বিশেষ মিছিলে যোগ দেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
Table of Contents
জয়া আহসানের কলকাতা ‘রাত দখল’ মিছিলে অংশগ্রহণ নিয়ে আলোচনা
Todaybangladeshnews.com – কলক ত য় র ত দখল এর – ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে কলকাতায় আয়োজিত ‘রাত দখল’ নামক একটি বিশেষ মিছিলে যোগ দেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের আহ্বানে এই কর্মসূচিটি আয়োজন করা হয়। সাধারণ নাগরিকদের পাশাপাশি রাজনৈতিক নেতারা, নারী বিধায়ক এবং বাংলা চলচ্চিত্রের একাধিক তারকা এই মিছিলে অংশ নেন। তাদের মধ্যে হাঁটতে দেখা যায় জয়া আহসানকেও।
মিছিলের বিশেষ মুহূর্ত ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
১৪ আগস্টের রাতে কলকাতার রাস্তায় আয়োজিত এই মিছিলে জয়া আহসানের পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইমন চক্রবর্তী এবং পৌষালীসহ বাংলা বিনোদন জগতের আরও অনেক শিল্পী অংশ নেন। মিছিলের সময় সবার সঙ্গে পা মেলানোর পাশাপাশি জয়া আহসানকে ‘কারার ওই লৌহ কপাট’ গানের সুরে কণ্ঠ মেলাতেও দেখা যায়। এদিকে, ঋতুপর্ণা সেনগুপ্তের হাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দেখা যায়।
পুরো আয়োজনের বিভিন্ন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই আলোচনার কেন্দ্রে উঠে আসেন জয়া আহসান। বিশেষ করে বাংলাদেশের এই অভিনেত্রীর কলকাতার ‘রাত দখল’ কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
নেটিজেনদের একাংশ তার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজিত এমন কর্মসূচিতে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে জয়া আহসানের অংশগ্রহণের কারণ কী।
তবে এসব কটাক্ষ বা প্রশ্নের বিষয়ে এখনো কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাননি জয়া আহসান। কলকাতার সঙ্গে জয়া আহসানের দীর্ঘদিনের পেশাগত ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও নিয়মিত কাজ করছেন তিনি। কলকাতার সিনেমায় তার অভিনয় এরই মধ্যে দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।
দুই বাংলায় অভিনয়ের স্বতন্ত্র জায়গা
সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘কণ্ঠ’, ‘আবর্ত’, ‘এক যে ছিল রাজা’, ‘ক্রিসক্রস’, ‘দশম অবতার’, ‘অর্ধাঙ্গিনী’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন জয়া। দুই বাংলাতেই নিজের অভিনয়ের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী।
আজতক.ইন্ডিয়া
Related Reading
Frequently Asked Questions
What is কলক ত য় র ত দখল এর?
কলক ত য় র ত দখল এর is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does কলক ত য় র ত দখল এর matter?
কলক ত য় র ত দখল এর matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
