কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ
ক ন ড স টব ন র - ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নাঈব ইউসুফ হাসপাতালের পরিবেশ ও সেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। ফরিদপুর জেনারেল হাসপাতাল
Table of Contents
ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্জ্য জমে ডাস্টবিনের ছবি
Todaybangladeshnews.com – ক ন ড স টব ন র – ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নাঈব ইউসুফ হাসপাতালের পরিবেশ ও সেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় তিনি হাসপাতালটির পেছনে জমে থাকা বর্জ্য দেখে একথা বলেন, ‘হাসপাতালটাই মনে হলো যেন ডাস্টবিন হয়ে আছে।’ গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে হাসপাতালের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
১৯১৭ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি জেলার বৃহত্তম সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। তবে দীর্ঘদিন ধরেই রোগী ও স্বজনদের অভিযোগ রয়েছে চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা, জনবলসংকট ও নিরাপত্তা নিয়ে। বিভিন্ন বিভাগে চিকিৎসক, নার্স ও কর্মচারীর ঘাটতির পাশাপাশি গুরুতর রোগীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।
সভায় উত্থাপিত সমস্যা ও সমাধানের পথ
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাঈব ইউসুফ বলেন, ‘হাসপাতালে এসে আমি নিজে গিয়ে লোক পাঠিয়ে দেখলাম, হাসপাতালের পেছনে বর্জ্য দিয়ে ভরা। বর্জ্যের স্টোরেজ মনে হয়।’ তিনি পৌরসভা ও হাসপাতাল কর্তৃপক্ষকে বর্জ্য অপসারণের বিষয়ে জানানো হয়েছে উল্লেখ করে বলেন, ‘এ হাসপাতাল ১০০ শয্যার। অথচ ঘুরে দেখলাম, রোগী আছে ২০০। অনেক রোগী মেঝেতে শুয়ে আছে।’
জনবলের তীব্র সংকট রয়েছে। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে নার্স, ডাক্তার সবই অপ্রতুল। এ সংকট দূর করা গেলে ফরিদপুরের স্বর্বস্তরের লোক উপকৃত হবে।
নাঈব ইউসুফ জানান, হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন অবকাঠামো নির্মাণ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডিও চিঠি পাঠানো হয়েছে। বাজেট অনুমোদনের পর ধাপে ধাপে উন্নয়নকাজ শুরু হবে বলেও জানান তিনি।
দেশে দীর্ঘদিন জবাবদিহির অভাব ছিল উল্লেখ করে সংসদ সদস্য বলেন, ‘আমরা এখন জবাবদিহির মধ্যে চলে এসেছি। আমরা নির্বাচিত সংসদ সদস্য যে এলাকার বাসিন্দা, সে এলাকার যদি এ অবস্থা হয়, তখন জনগণ আমাদের বলবে, “আপনাদের ভোট দিয়েছি, তাহলে আমাদের এ দুরবস্থা কেন হাসপাতালের–রাস্তাঘাটের?”‘
১৭ বছরের জঞ্জাল এক দিনে দূর করা সম্ভব নয়। তবে আগামী এক বছরের মধ্যে ইতিবাচক পরিবর্তন ফরিদপুরবাসী দেখতে পাবেন।
সভায় হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, চিকিৎসাসেবার মানোন্নয়ন, জরুরি বিভাগের সেবা জোরদার, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন এবং চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
সভায় সিভিল সার্জন মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক কাজী ফারুক আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক এ এস এম আনিছুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. এহিয়াতুজ্জামানসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related Reading
Frequently Asked Questions
What is ক ন ড স টব ন র?
ক ন ড স টব ন র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ক ন ড স টব ন র matter?
ক ন ড স টব ন র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
