Uncategorized

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

04abd0ed-be7f-413a-a6de-3f14502d0f94-0

টম হল্যান্ড ও জেন্ডেয়ার দশকজুড়ে প্রেমের যাত্রা

Todaybangladeshnews.com – সহশ ল প থ ক জ বনসঙ – বর্তমানে বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমাটি আলোচনার শীর্ষে রয়েছে। বক্স অফিসেও ছবিটি চমৎকার সাফল্য অর্জন করছে। কিন্তু এই সিনেমার সাফল্যের পাশাপাশি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন এর দুই প্রধান তারকা। পর্দার পিটার পার্কার ও এমজির প্রেম এখন বাস্তব জীবনেও পূর্ণাঙ্গ অধ্যায় হিসেবে গড়ে উঠেছে।

প্রথম দেখা থেকে শুরু হওয়া বন্ধুত্ব

দশ বছর আগে, অর্থাৎ ২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এর অডিশনে প্রথমবারের মতো দেখা হয় টম হল্যান্ড ও জেন্ডেয়ার। এরপর একই ছবিতে অভিনয় করার সময় তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সিনেমা মুক্তির পর থেকেই প্রেমের গুঞ্জন শুরু হলেও দুজনই দীর্ঘদিন সেটিকে গুজব বলে উড়িয়ে দেন। নিজেদের শুধু ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন।

২০১৯ ও ২০২০ সালে দুজনের নাম অন্য ব্যক্তিদের সঙ্গে জড়ালেও ভক্তদের কৌতূহল কমেনি। অবশেষে ২০২১ সালে লস অ্যাঞ্জেলেসে গাড়ির ভেতরে তাদের চুম্বনের ছবি প্রকাশ্যে আসতেই সম্পর্কের গুঞ্জন সত্যি বলে ধরে নেয় সবাই।

সম্পর্কের প্রকাশ্য স্বীকৃতি

একই বছরের সেপ্টেম্বরে জেন্ডেয়ার জন্মদিনে ইনস্টাগ্রামে ‘মাই এমজে’ লিখে শুভেচ্ছা জানান টম। সেটিই ছিল তাদের সম্পর্কের প্রথম প্রকাশ্য স্বীকৃতি। এরপর ধীরে ধীরে আরও দৃঢ় হয় সম্পর্ক। ২০২২ সালে লন্ডনে একসঙ্গে বাড়ি কেনার খবর প্রকাশ্যে আসে।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন তারা। টম একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তাদের সম্পর্ক খুবই ব্যক্তিগত এবং এটিকে যতটা সম্ভব আড়ালেই রাখতে চান। তিনি জেন্ডেয়াকে নিজের ‘সবচেয়ে ভালো বন্ধু’ এবং ‘জীবনের সবচেয়ে বড় ভরসা’ বলেও উল্লেখ করেন।

টম একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তাদের সম্পর্ক খুবই ব্যক্তিগত এবং এটিকে যতটা সম্ভব আড়ালেই রাখতে চান।

বাগদান থেকে বিবাহ পর্যন্ত

২০২৪ সালের শেষ দিকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয় বলে খবর প্রকাশিত হয়। পরে টমের বাবা ডমিনিক হল্যান্ডও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টম আগে থেকেই আংটি কিনে রেখেছিলেন এবং জেন্ডেয়ার বাবার অনুমতি নিয়েই বিয়ের প্রস্তাব দেন। কোথাও, কীভাবে এবং কোন মুহূর্তে প্রস্তাব দেবেন- সবকিছুই আগে থেকে পরিকল্পনা করেছিলেন তিনি।

অবশেষে ২০২৬ সালে টম হল্যান্ড নিজেই নিশ্চিত করেন, তিনি ও জেন্ডেয়া বিয়ে করেছেন। যদিও এখনো তাদের বিবাহের আনুষ্ঠানিক ছবি প্রকাশ করা হয়নি।

পেশাগত সাফল্যের সমান্তরালে

বর্তমানে ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও সফল সময়ে পার করছেন এই জুটি। এ বছর ‘দ্য ওডিসি’ এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে একসঙ্গে অভিনয় করেছেন তারা। অন্যদিকে জেন্ডেয়াকে চলতি বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ‘ডিউন: পার্ট থ্রি’-তেও দেখা যাবে।

স্পাইডার-ম্যানের সেটে শুরু হওয়া বন্ধুত্ব এক দশকে রূপ নিয়েছে হলিউডের সবচেয়ে জনপ্রিয় প্রেমের গল্পগুলোর একটিতে। পর্দার রসায়ন বাস্তব জীবনেও যে সফল হতে পারে, টম হল্যান্ড ও জেন্ডেয়ার সম্পর্ক তারই অন্যতম উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *